বাংলায় কে আসবে ক্ষমতায়? কি বলছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা
দি নিউজ লায়ন ; রাজ্যে শেষ দফার ভোট পর্ব মিটতেই টিভির পর্দায় আছড়ে পড়তে শুরু করেছে বুথ ফেরত সমীক্ষার ঢল। রাজ্যে ২৯৪ টি বিধানসভা আসনের মধ্যে সরকার গড়ার ক্ষেত্রে ম্যাজিক ফিগার ১৪৮। সেই ম্যাজিক ফিগার কে পার করতে পারবে তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। রাজ্যে অষ্টম ও শেষ দফার ভোট মিটতেই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ি উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
ইতিমধ্যে
প্রকাশিত সি ভোটারের সমীক্ষায় রাজ্যে তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৬৪ টি আসন। বিজেপি
পেতে পারে ১০৯ থেকে ১২১ টি আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ১৪ থেকে ২৫ টি আসন।
সিএনএক্স
এর সমীক্ষা বলছে, তৃণমূল পেতে পারে ১২৮ থেকে ১৩৮ টি আসন। বিজেপি পেতে পারে ১৩৮
থেকে ১৪৮ টি আসন। জোট পেতে পারে ১১ থেজে ২১ টি আসন।
টাইমস
নাওয়ের সমীক্ষা বলছে তৃণমূল পেতে পারে ১৫৮ টি আসন। বিজেপি পেতে পারে ১১৫ টি আসন।
জোট পেতে পারে ১৯ টি আসন।
ইটিজি
রিসার্চ বলছে বাংলায় তৃণমূল পেতে পারে ১৬৪ থেকে ১৭৬ ট আসন। বিজেপি পেতে পারে ১০৫
থেকে ১১৫ টি আসন। আর বামেরা পেতে পারে ১০ থেকে ১৫ টি আসন।
পি
মার্গ সমীক্ষা বলছে তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৭২ টি আসন। বিজেপি পেতে পারে ১১২
থেকে ১৩২ টি আসন। জোট পেতে পারে ১০ থেকে ২০ টি আসন।
সি
এন এনের সমীক্ষা মতে বাংলায় তৃণমূল পেতে
পারে ১৬২ টি আসন। বিজেপি পেতে পারে ১১৫ টি আসন। জোট পেতে পারে ১৫ টি আসন।

Post a Comment